শিরোনাম
◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’ ◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৩:০০ রাত
আপডেট : ২২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে এসিল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জনকে ডাকাতরা কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে সাকিব হাছান খান নিজেই বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। আসামিদের গ্রেফতারে নানা তৎপরতা চলছে বলে জানিয়েছে আড়াইহাজার থানা পুলিশ।

রোববার (২১ জুন) বাড়িতে গিয়ে দেখা যায়, ধারাল অস্ত্রের আঘাতে গলায় গভীর জখম হওয়ায় কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে এসিল্যান্ড সাকিব হাছান খানের। তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না তিনি।
 
সময় সংবাদকে ভুক্তভোগী এসিল্যান্ড জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করছেন তিনি। গত শুক্রবার (১৯ জুন) পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সকালে নিজ বাড়ি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী গ্রামে আসেন। রাতে এলাকার কয়েকজন বন্ধু-পরিবার নিয়ে তার বাড়িতে খাবার খান। পরে বন্ধুরা চলে যাওয়ার সময় তাদের এগিয়ে দিতে রাস্তা পর্যন্ত যান এসিল্যান্ড সাকিব হাছান।
 
এসময় ১২-১৩ জনের মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত তাদের চোখে টর্চের আলো মারে। এরপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাকিব হাছান খানসহ ছয়জনকে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসি টিভি’র ফুটেজেও স্পষ্ট দেখা যায় মুখোশধারী সশস্ত্র ডাকাতদের হামলার দৃশ্য।
 
চিকিৎসা শেষে শনিবার রাতে বাড়িতে ফেরেন আহত এসিল্যান্ড সাকিব হাছানসহ অপর চারজন। তবে সাকিব হাছান খান জানান, এখনও মুকুল নামে গুরুতর আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা বেশ গুরুতর। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ ন্যায়বিচার দাবি করেন আহত এসিল্যান্ড। 

আহত অন্যরা হলেন- মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)। আহত মুকুলের স্ত্রী ডালিয়া আক্তারের মাথায় ডাকাতের ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। তার পুরো মাথায় ব্যান্ডেজ করা। কথা বললে মাথায় যন্ত্রণা হয়।
 
আহত ডালিয়া আক্তার সময় সংবাদকে বলেন, ‘আমার মাথায় গভীর জখম হয়েছে। আমার স্বামীর অবস্থা সবার চেয়ে বেশি গুরুতর। তার শরীরে ৩২টি সেলাই লেগেছে। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আমি হামলায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার চাই।’
 
এলাকাবাসীর অভিযোগ, ধন্দীসহ আশপাশের গ্রামগুলোতে পুলিশের তৎপরতা না থাকায় অহরহ ডাকাতি হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন পুরো ইউনিয়নের বাসিন্দারা। রাতে পুলিশের টহল কার্যক্রমসহ নজরদারি জোরদারের দাবি স্থানীয়দের।
 
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন সময় সংবাদকে বলেন, আহত এসিল্যান্ড নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে মামলা করেছেন। আমরা মামলা গ্রহণ করে আসামিদের গ্রেফতারে নানা তৎপরতা চালাচ্ছি। সিসি টিভি’র ফুটেজ পর্যবেক্ষণ করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।
 
তবে গাড়ি সংকটের কারণে রাতে টহল কার্যক্রমে থানা পুলিশের বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়