কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন মোঃ জাহাঙ্গীর (২৩)নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) বিকালে সংঘটিত ঘটনায় উদ্ধার হওয়া মোঃ জাহাঙ্গীর সে সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব কাহারঘোনা আব্দু রশিদ ও ছেনু আরা বেগমের পুত্র।
জানা গেছে, বউ-শাশুড়ির সঙ্গে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে তৎপরতা চালান। একপর্যায়ে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার ব্যাপারে উদ্ধার হওযা জাহাঙ্গীর আলম বলেন, আমি বিদ্যুতের কাজ করি। আমার জমানো টাকা পয়সা না দিয়ে আমাকে মারধর করে এবং বুকের মধ্যে ছুরি মারতে চায় তাই বাধ্য হয়ে সেখানে উঠে যাই বলে সে উপস্থিত জনগন ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের জানায়।
তবে উদ্ধারকারি দলের ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত জনগনকে উদেশ্যে করে বলেন, কেউ যাতে এ ধরনের বিপদজনক কাজ না করে তার জন্য সবাইকে সতর্ক করেন।