শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না’, বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স: ইরফান সাজ্জাদ

বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। মূলত বিমানের সেবার মান ও শিডিউল নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই তারকা।

বিমানে ভ্রমণের সময় বিড়ম্বনায় পড়ায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ইরফান সাজ্জাদ। সেখানে একটি ভিডিও যুক্ত করেছেন সাজ্জাদ। 

ওই পোস্টে ইরফান সাজ্জাদ জানান, প্লেনে ওঠার পর তিনি দেখেন ককপিটে কাজ চলছে, তখনই তিনি বুঝতে পারেন পরিস্থিতি সুবিধাজনক নয়। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে ভোগান্তির ঘটনাটি রসিয়ে প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

Advertisement

বিমানটি মূলত বাংলাদেশ এয়ারলাইন্স-এর। রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।

তবে তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও নেটিজেনরাও নানা মত প্রকাশ করেছেন। ইরফান সাজ্জাদের মতো অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ