শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা : রাজধানীর তুরাগে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার এবং ২.৫ কেজি গাজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৮১ হাজার ৩০০ টাকা।  

​পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ফয়সাল ও সঙ্গীয় ফোর্সের একটি দল ১৪ অক্টোবর রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ‘সাউদান অটোমোবাইলস’-এর সামনে পলাতক আসামি আতাউর ওরফে তাকলা আতাউরের অফিসকক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।  

​অভিযানকালে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করার সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রিদয় মির্জা (২৯), মোঃ রতন মিয়া (৩০), মোসাঃ কুহিনুর বেগম (৩৫) ও মোছাঃ স্বপ্না বেগম (৩২)।  

​উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪৯ ক্যান KUMPEL ULTRA Strong Beer (আনুমানিক মূল্য ৭৪,৫০০ টাকা), ৬,১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট (আনুমানিক মূল্য ২,৩১,৮০০ টাকা) এবং ২.৫ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৭৫,০০০ টাকা)। রাত ০২:৪০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে এসব মাদক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।  

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পলাতক আসামি আতাউরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।  

​এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন এবং পলাতক আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ