শিরোনাম
◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল 

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত অর্জন থাকল, কিন্তু দলের ভাগ্য বদলাল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও ব্যাটিংয়ের সীমাবদ্ধতা আর প্রতিপক্ষের দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতে পারল না বাংলাদেশ নারী দল।

শারমিন আক্তার সুপ্তা ও স্বর্না আক্তারের ফিফটির পরও ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে মাত্র ২২.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা। বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরু থেকেই স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। --- ডেইলি ক্রিকেট

দলীয় ১৮ রানেই ফিরে যান প্রথম তিন ব্যাটারের দুজনসহ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। ১১ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে আসা নিগারও বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সুপ্তা। ৯৩ বলে ৫০ রান করেন তিনি, ইনিংসে ছিল আটটি চার। তবে তাঁর ব্যাটিংয়ে রান তোলার গতি ছিল ধীর। অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহের ভিতও তৈরি হয়নি।

৪৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর সুপ্তা ও স্বর্না আক্তার মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। পঞ্চম উইকেটে তাদের ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখেছিল বাংলাদেশ। কিন্তু ৯৯ রানে সুপ্তা ফিরে গেলে আবারও চাপে পড়ে দল।

Advertisement

এরপর দায়িত্ব নেন স্বর্না। ৭১ বলে চারটি চারে ৫৪ রান করেন এই তরুণ ব্যাটার। তবে তার ইনিংসও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে মেগান শুট ১৬ রান দিয়ে নেন চার উইকেট। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার পান দুটি করে উইকেট।

১৭৩ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য যে কঠিন কিছু হবে না, তা স্পষ্ট হয়ে যায় তাদের ব্যাটিংয়ের শুরুতেই। ওপেনার জর্জিয়া ভল ও বেথ মুনির বিদায়ের পরও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি স্বাগতিকেরা। এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে আর কোনো সুযোগই দেয়নি।
পেরি ৬৫ রানে অপরাজিত থাকেন, আর সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁদের ব্যাটে মাত্র ২২.৪ ওভারেই ১৭৫ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হতাশা, কোনো ম্যাচেই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে যথেষ্ট চাপে ফেলতে না পারা। প্রথম ওয়ানডেতে ১৬৬ রান করার পর সাত উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২২০ রান তুলেও নয় উইকেটের বড় ব্যবধানে হার এড়ানো যায়নি। শেষ ম্যাচেও ব্যক্তিগতভাবে সুপ্তা ও স্বর্নার অর্ধশতক এলেও দলীয় সংগ্রহ প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো হয়নি।