শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

চাকরি দেওয়ার কথা বলে পাঠানো হয় রাশিয়াতে। স্বপ্ন ছিল, ভালো বেতনের চাকরি করে পরিবারের স্বপ্ন পূরণ করবে। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর সেই স্বপ্ন ভেস্তে যায়। অভিযোগ, চাকরির বদলে তাদের পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধে। এসআরবির তথ্য অনুযায়ী, এমন প্রতারণার শিকার ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। আর দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন।
 
ভালো বেতনের চাকরির আশায় বিদেশে পাড়ি। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় যাত্রা। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। 
 
ঘটনা এখানেই শেষ নয়, প্রতিপক্ষের অবস্থান জানতে ড্রুনের নিচে ফেলে দেয়া হয় বাংলাদেশিদের। এভাবেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। যাদের মৃতদেহ পাওয়ার সম্ভাবনাও শূণ্যের কোঠায়। 
 
বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে এস আর বি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র‍্যাব ১০ এর অধিনায়ক আসাদুজ্জামান। এ চক্রের মূল হোতা মিজান দুইজনকে আটক করার কথাও জানান তিনি। 

পাচার চক্রের ফাদে পড়া ৬ জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছে বলেও জানায় এসআরবি। বাকি দুইজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধিন মস্কুর হাসপাতালে। মর্মান্তিক এ ঘটনার ব্রিফিংয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এসআরবির এ সদস্য । আর কেউ যেন এমন ফাদে না পড়ে সেজন্যে সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন তিনি। 

  • সর্বশেষ