শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে বর্ণবাদী হামলায় বাংলাদেশি যুবক রক্তাক্ত, মাকে পিটিয়ে আহত

যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো এলাকায় বর্ণবাদী হামলার শিকার হয়েছেন বাংলাদেশি মুসলিম যুবক ইফতি। এ সময় তার মা বোরকা পরায় তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করে দুষ্কৃতকারীরা। শুক্রবার এই ঘটনাটি ঘটে।

ইফতি এবং তার মা পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় বসবাস করেন। তারা হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পর ফেরার পথে খাবারের জন্য একটি জায়গায় যান। সেখানে গাড়ি থামানোর পর দুষ্কৃতকারীরা মায়ের বোরকা দেখে তাদের প্রতি বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী গালাগাল শুরু করে।

advertisement

মাকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় ইফতির ওপর আক্রমণ শুরু হয়। এক ব্যক্তি বেইজবল ব্যাট দিয়ে ইফতির মাথায় আঘাত করে এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করে। হামলাকারীরা মুসলিমবিদ্বেষী গালাগালও করেন।

ঘটনার সময় আশপাশের কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মা-ছেলেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে ইফতি বাড়ি ফিরে গেছেন। 

advertisement

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী হামলার পরদিন লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল) নামে একটি সংগঠন বৃহৎ বর্ণবাদ ও ইসলামবিদ্বেষী মিছিল করেছে।

advertisement

সূত্র: প্রথমআলো

  • সর্বশেষ