শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের সংগঠন "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার' গঠিত

 আবছার তৈয়বী, ইউ.এ.ই প্রতিনিধি: আইইবি'র ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান এবং ফেলো প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন খানকে সম্পাদক করে আবুধাবীতে "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী" শীর্ষক নামে কার্যক্রমের জন্য প্রাথমিক কমিটি গঠিত।  

মহান জুলাই-আগস্ট বিপ্লব এবং ৫ই আগস্ট ২০২৪ থেকে গনতন্ত্র উত্তরণের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ আবুধাবী অঞ্চলে বসবাসরত ২০০(দুই শত)'র অধিক ডিগ্রী প্রকৌশলীগনের (এর মধ্যে অনেকই আইইবির ফেলো, মেম্বর এবং অসোসিয়েট মেম্বর আছেন) পেশাগত দক্ষতা বৃদ্দি এবং কারিগরি ও কূটনৈতিক সম্পর্কের জন্য "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী-Institution of Engineers, Bangladesh - IEB UAE Overseas Chapter in Abu Dhabi" শীর্ষক নামে পেশাজীবি সংস্থা দীর্ঘ দিন থেকে প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। 

৩রা মে' ২০২৫ তারিখ শনিবার সন্ধাঃ ৮ঃ০০টায় আবুধবিস্থ ইব্রাহীম রেস্টুরেন্ট হল রমে সংযুক্ত আরব আমিরাতে ১(এক)টি নতুন "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী" শীর্ষক গঠনকল্পে,  আই.ই.বি. (IEB)র সকল সদস্যদের নিয়ে সাধারন সভা আয়োজন করা হয়। উক্ত সভায় আইইবি'র ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান, ফেলো প্রকৌশলী মোঃ আবু ইস্কান্দারকে ভাইস চেয়ারম্যান এবং ফেলো প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন খানকে সম্পাদক ১৮(আঠারো) সদস্যের প্রাথমিক কমিটি (Preliminary Committee) সভায় প্রস্তাব উপস্থাপন করেন ফেলো প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন এবং প্রস্তাবটি সমর্থন করেন প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম তালুকদার অতঃপর উপস্থিত আইইবি'র সকল সদস্যের কণ্ঠ ভোটে কমিটি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটিতে স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে আছেল প্রকৌশলী এ কে এম নিজাম, প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, প্রকৌশলী মোঃ হামিদুল হক, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, প্রকৌশলী কামরুন নাহার, প্রকৌশলী বিকো রায়, প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, প্রকৌশলী পঙ্কজ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ আব্দুল হাই, প্রকৌশলী আল-আমিন শান শাহ ফেরদৌস, প্রকৌশলী মাহবুব উল আলম চৌধুরী, প্রকৌশলী মোঃ লুৎফর রহমান প্রমুখ।

  • সর্বশেষ