শিরোনাম
◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর ইতালি ভিসাপ্রত্যাশীদের জন্য

দীর্ঘদিন জমে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

বৃহস্প‌তিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হ‌য়ে, ঢাকার ইতালি দূতাবাসে দীর্ঘদিন জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কনস্যুলার শাখার লোকবল বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘দূতাবাসে বর্তমানে প্রায় ৪০ হাজারের বে‌শি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন এবং সমস্ত প্রক্রিয়া সম্পাদনপূর্বক ইতোমধ্যে তারা স্ব-স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায়, আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অন্তত ২০ হাজার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতালি দূতাবাস অবহিত করেছে যে, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সব ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র বা ‘nulla osta’ জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকারভিত্তিতে ভিসা সংক্রান্ত এ জটিলতা নিরসনে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ