শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৮:৫৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী শ্রমিকদের বিদেশে যাওয়ার হার কমছে, নিয়োগকর্তার নির্যাতন-নিপীড়ন অন্যতম কারণ 

ইমন হোসেন: [২] করোনা পরবর্তী সময়ে নারী কর্মীদের বিদেশ যাওয়ার সংখ্যা কিছুটা কমলেও ২০২২ সালেও সেই সংখ্যা এক লাখের উপরে ছিল। কিন্তু গত বছর তা কমে এক লাখের নিচে নেমে এসছে। ২০২৩ সালে বাংলাদেশ থেকে অভিবাসী হয়েছেন ৭৬ হাজার ১০৮ জন নারী কর্মী। এ বছরের শুরুর চার মাসে নারীদের অভিবাসী হওয়ার হার আরো কমেছে। (বিবিসি ২৯-০৬-২০২৪)

[৩] জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২০ বছরে বাংলাদেশ থেকে ১১ লাখ ৬২ হাজার ৭৯১ জন নারী শ্রমিক বিভিন্ন দেশে যান। নারী কর্মীরা সবচেয়ে বেশি যান সৌদি আরব,  আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, জর্ডান, ওমান ও সিঙ্গাপুরে। অভিবাসী নারীদের বড় অংশ গৃহকর্মী হিসেবে যান সৌদি আরবে। (নিউজ২৪ টিভি)

[৪] গত কয়েক বছরের তথ্যে দেখা গেছে, সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে ফিরে এসেছেন অসংখ্য নারী। এছাড়া সেখানে কাজ করতে গিয়ে স্বাভাবিক মৃত্যু ছাড়াও আত্মহত্যা ও খুনের শিকার হয়েছেন অনেকে। সরকারি কর্মকর্তারা বলছেন, নির্যাতন-নিপীড়নের ঘটনার কারণে নারী কর্মীদের বিদেশ যাওয়ায় কিছুটা ভাটা পড়েছে। (আলোকিত বাংলাদেশ ০২-০৭-২০২৪)

[৫]  সূত্র বলছে, গত বছর বিভিন্ন দেশ থেকে খালি হাতে দেশে ফিরে এসেছেন ৮৬ হাজার ৬২১ জন কর্মী। এর মধ্যে নারী কর্মী আছেন ২ হাজার ৯০২ জন। সর্বশেষ দেশে ফিরেছেন ২৪৯ জন নারী। (প্রথম আলো) 

[৬] জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শাহ আবদুল তারিক বলেন,  শারীরিক নির্যাতন-নিপীড়নের কারণে নারীদের অভিজ্ঞতা ভালো না। তাই গৃহকর্মী হিসেবে নারীদের বিদেশ যাওয়া কমেছে। কারণ এ পেশায় নারীরা প্রশিক্ষণ নিয়ে যান না। কিন্তু অন্য পেশায় প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন। (সময় টিভি )। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়