শিরোনাম
◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন ◈ কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর ◈ জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সময় লাগবে দুই বছর: আমির খসরু ◈ শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্স‌প্রেসের প্রতি‌বেদন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পাওয়ায় উম্মে মারুফাকে ডিআরইউ’র অভিনন্দন

মনিরুল ইসলাম : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য মিজ উম্মে মারুফা- ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে ‘প্রথম সচিব (প্রেস)’ পদে নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ রোববার ১৬ আগস্ট  এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই অভিনন্দন জানান।

এক যৌথ অভিনন্দন বার্তায় ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আমাদের সংগঠনের সদস্য উম্মে মারুফার এই অর্জন সমগ্র সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁর নিষ্ঠা ও অভিজ্ঞতা কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের কার্যক্রমকে আরও গতিশীল এবং দুই দেশের গণমাধ্যম ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডিআরইউ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ মিজ উম্মে মারুফার নতুন এই দায়িত্ব পালনে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

উল্লেখ্য, ২৭ জুলাই  জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়