শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পাওয়ায় মো: সাইদুর রহমানকে ডিআরইউ’র অভিনন্দন

মনিরুল ইসলাম: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য জনাব মো: সাইদুর রহমান-ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মিশনের প্রেস উইংয়ে ‘মিনিস্টার (প্রেস)’ পদে নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ রোববার  ১৬ আগস্ট এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই অভিনন্দন জানান।

এক যৌথ অভিনন্দন বার্তায় ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আমাদের সংগঠনের সম্মানিত সদস্য জনাব মো: সাইদুর রহমানের এই অর্জন সমগ্র সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁর দীর্ঘ পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও অভিজ্ঞতা ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং দুই দেশের গণমাধ্যম ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডিআরইউ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ জনাব মো: সাইদুর রহমানের নতুন এই দায়িত্ব পালনে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

উল্লেখ্য, (১৯ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

  • সর্বশেষ