শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ১২:৪২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে, কাকে ইঙ্গিত মাহফুজের

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম রাজনীতি, ইতিহাস এবং দলীয় সংস্কৃতির নির্মম বাস্তবচিত্র তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) বিকেলে দেওয়া এই পোস্টে তিনি রাজনীতির মাঠের ক্ষমতার সমীকরণ এবং ইতিহাস বিকৃতির নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

মাহফুজ আলমের মতে, কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাদের বা নীতিনির্ধারকদের একজন হওয়া সত্ত্বেও যদি আপনি সরাসরি সেই দলে যোগ না দেন, তবে ওই দলের নেতাকর্মীরা আপনার অবদান পুরোপুরি অস্বীকার করতে পারে। দলের বিভিন্ন অনুষ্ঠান বা ঐতিহাসিক মাইলফলকে আপনার নাম পর্যন্ত উচ্চারণ করা হবে না। এমনকি কোনো কারণে নাম আসলেও তা পজিটিভভাবে নয়, বরং কোনো ধরনের দায় চাপানোর জন্যই কেবল তা করা হয়ে থাকে।

পোস্টে তিনি রাজনীতিকে একটি মাছের পুকুর বা বাজারের সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, “ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার।” এখানেও মাছের মতো বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার নীতি অর্থাৎ ‘মাৎস্যন্যায়’ প্রত্যক্ষভাবে বিদ্যমান। ক্ষমতার পালাবদলে অতীতে যা ঘটেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

কোনো নির্দিষ্ট আদর্শিক গ্রুপের বিরোধিতা করলে ব্যক্তিকে ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সেক্ষেত্রে আপনাকে এমনভাবে উপস্থাপন করা হবে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। আর যদি থেকেও থাকেন, তবে আপনাকে স্রেফ একজন ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত করা হবে। বিপরীত দিকে, ওই একই গ্রুপের সঙ্গে স্রোতে মিশে চললে সহজেই প্রধান চরিত্রগুলোর একজন হয়ে ওঠা সম্ভব।

Advertisement

পোস্টের শেষ অংশে মাহফুজ আলম ক্ষমতা এবং ইতিহাস রচনার চিরন্তন সত্য তুলে ধরে লিখেছেন—যার হাতে ক্ষমতা থাকে, মূলত ইতিহাসও সে-ই লেখে। দল বা আদর্শিক গোত্রের ক্ষমতারোহণের মাধ্যমেই ইতিহাসের ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। আর সেই ক্ষমতার বলে তারা নিজেদের পছন্দমতো ইতিহাস লেখেন এবং অপ্রয়োজনীয় বা ভিন্নমত পোষণকারীদের ইতিহাস থেকে সুকৌশলে বাদ দিয়ে দেন।

 

  • সর্বশেষ