শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ প্রতি‌দি‌নের ২২ সাংবাদিকের চাকরিচ‌্যু‌তি‌র প্রতিবাদ জা‌নি‌য়ে পুনর্বহালের দাবি ডিআরইউর

ডেস্ক রি‌পোর্ট : বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া না হলে সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের প্রতি এ ধরনের আকস্মিক ও গণহারে চাকরিচ্যুতি শুধু অমানবিকই নয়, এটি শ্রম আইন, পেশাগত মর্যাদা এবং গণমাধ্যমের কর্মপরিবেশের জন্যও উদ্বেগজনক দৃষ্টান্ত। চাকরিচ্যুত সাংবাদিকদের সিংহভাগ বাংলাদেশ প্রতিদিনে এক যুগেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন। কোনো আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত না করে তাদের চাকরিচ্যুত করায় অন্য সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণমাধ্যমে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। তারা মনে করেন, এমন ঘটনায় বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ কোনোভাবেই নিজেদের দায় এড়াতে পারে না।

ডিআরইউ নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনের কাছে এমন তথ্য এসেছে যে, দীর্ঘদিন কর্মরত সাংবাদিকদের সরিয়ে নতুন করে জনবল বিন্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি সত্য হলে তা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত স্থিতিশীলতা এবং কর্মপরিবেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

নেতৃবৃন্দ অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জন্য বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের দীর্ঘদিনের অবদান, শ্রম অধিকার ও পেশাগত মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যথায় সাংবাদিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় ডিআরইউ পরবর্তী করণীয় নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করবে।

একই সঙ্গে দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, শ্রম অধিকার, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা আরও বলেন, সাংবাদিকদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় ডিআরইউ সবসময় সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি সব সময় গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে ভূমিকা পালন করে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়