শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন: সভাপতি নূরুদ্দিন আহমেদ, সম্পাদক মোমিন হোসেন

মনিরুল ইসলাম: জাতীয় প্রেস ক্লাবে শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী সংগঠনের চার সদস্য—আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানমের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সাধারণ সভায় বক্তব্য দেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুল রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

নির্বাচনে নূরুদ্দিন আহমেদ সভাপতি এবং মোহাম্মদ মোমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান ও এস এম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।

এছাড়া সাধারণ সভায় সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। পরিষদের সদস্যরা হলেন কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।

  • সর্বশেষ