শিরোনাম
◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০২:২৭ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় মোটরসাইকেলে বাসায় ফেরার পথে তারা বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬ -২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে অংশগ্রহন করেছেন।আগামী ১৮ই জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল ২২।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়