মনিরুল ইসলাম : সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ করেছেন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তারা বলেন, মরহুম জমির উদ্দিন সরকার ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলন ও অভিযাত্রায় অগ্রসেনানি। সংসদীয় গণতন্ত্র চর্চার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একাধারে দেশের খ্যাতনামা আইনজীবী, রাজনীতিবিদ ও সংসদে আইন প্রণয়নের মূখ্য ভূমিকা পালনকারী ছিলেন।
শোক বার্তায় তারা আরও বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ অনেক সাংবিধানিক সংকটে মরহুম জমির উদ্দিন সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করেন। জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং অনুপ্রেরণা যোগাবে। ব্যক্তিগত জীবনে দক্ষ আইনজীবী ছিলেন তিনি। সংসদ পরিচালনায় জমির উদ্দিন সরকারের দক্ষ ভূমিকা গণমাধ্যম কর্মীরা স্মরণে রাখবেন।
শোক বার্তায় তারা, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।