শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপিজেএ'র শোক

মনিরুল ইসলাম : সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ করেছেন করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারা বলেন, মরহুম জমির উদ্দিন সরকার ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলন ও অভিযাত্রায় অগ্রসেনানি। সংসদীয় গণতন্ত্র চর্চার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একাধারে দেশের খ্যাতনামা আইনজীবী, রাজনীতিবিদ ও সংসদে আইন প্রণয়নের মূখ্য ভূমিকা পালনকারী ছিলেন।

শোক বার্তায় তারা আরও বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ অনেক সাংবিধানিক সংকটে মরহুম জমির উদ্দিন সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করেন। জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং অনুপ্রেরণা যোগাবে। ব্যক্তিগত জীবনে দক্ষ আইনজীবী ছিলেন তিনি। সংসদ পরিচালনায় জমির উদ্দিন সরকারের দক্ষ ভূমিকা গণমাধ্যম কর্মীরা স্মরণে রাখবেন। 

শোক বার্তায় তারা, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ