শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও সম্প্রতি তার দেওয়া এনডিটিভিতে প্রচার করা সাক্ষাৎকার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে, যা ঠিক নয়। তাই গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ নিয়ে ডা. জাহেদ বলেন, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তিনি বলেন, খুব দ্রুত তথ্য কমিশন গঠন করা হবে। আর গণমাধ্যম কমিশন নতুন করে আলোচনা করে গঠন করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর খুব সফল একটা সফর ছিল। সরকার নিজস্ব নীতিতে অটল থেকে তার পররাষ্ট্রনীতি ঠিক করে।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার ভূ-রাজনৈতিক ক্ষেত্রে নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তা দেশের স্বার্থেই নেবে। এ ব্যাপারে অন্য কোনো দেশের শঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, চীনের দক্ষ জনবল আছে, তাই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে কাজ করলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে না।

পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে সরকার ভূ-রাজনৈতিক সম্পর্ক ঠিক রাখতে চায়। তাই তিস্তার বিষয়ে সরকার কোন দেশের সাথে কাজ করবে, তা অন্য দেশের কনসার্নের বিষয় নয়।

ডা. জাহেদ বলেন, রাষ্ট্রের চাহিদার সাথে মিললে চায়না-মিয়ানমার-বাংলাদেশ সরাসরি যোগাযোগে সড়ক বা করিডর হতে পারে। এর সম্ভাব্যতা যাচাই করা হবে। এর আগেও চায়না-মিয়ানমার-ভারত-বাংলাদেশ সরাসরি যোগাযোগের পরিকল্পনা ছিল। সেটা হয়নি।

বজ্রপাত কমানোতে সরকারের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, বজ্রপাত কমাতে বজ্রপাত প্রবণ ১৫টি এলাকায় বজ্র নিরোধক যন্ত্র এবং ছাউনি প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।

পুশইন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে ১১৫ জন নাগরিককে পুশইন করতে দেয়নি বিজিবি। এ জন্য বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাড়ে ১২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে টিআইবির প্রতিবেদন বলা হয়েছে। এটা তাদের রুটিন কাজ। তবে তাদের এই রিপোর্ট শুধু সেই সময়ের সরকারের জন্যই নয়, এটাতে একইসঙ্গে প্রশাসনের দুর্নীতির কথাও রয়েছে। তবে, সরকার অবশ্যই অন্তর্বর্তী সরকারের করা দুর্নীতির অভিযোগের বিষয় তদন্ত করবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের অভিজ্ঞতা থেকে বর্তমান সরকার দুর্নীতির ক্ষেত্রে সচেতন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়