শিরোনাম
◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৪:২১ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দুই দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মনিরুল ইসলাম: রাজনৈতিক প্রতিবেদকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

 ২০ ও ২১ জুন পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, তথ্য যাচাই-বাছাইয়ের আধুনিক কৌশল এবং ভুয়া তথ্য শনাক্তকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে আজ  রোববার বিকেলে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র প্রদান করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী। 

সভাপতিত্ব করেন  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন।

  • সর্বশেষ