শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন!

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রস্তাবিত ২০২৬ -২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বিসিআরএ এর অভিনন্দন

মনিরুল ইসলাম: বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের ( বিসিআরএ)   পক্ষ থেকে আগামী অর্থবছরে ত্রুিয়েটিভ ( সৃজনশীল) অর্থনীতি খাতের উন্নয়নে  প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ টাকার তহবিল  সংগ্রহ করা হবে বলে ঘোষণা দেওয়ায়  বিসিআরএ এর পক্ষ থেকে আবারও অভিনন্দন জানায়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গিটার, ভায়োলিনসহ বাদ্যযন্ত্র এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরো প্রত্যাহারের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন। 

এতে আরও  বলা হয়, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ থেকে ৫ শতাংশ করা হয়েছে ফলে  এই শিল্পের বিকাশ ঘটবে। 

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্লাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন ষ্টুডিও গড়ে তোলা ও পারফরম্যান্স ভিত্তিক গ্রান্ট স্কিম চালু করার প্রস্তাব করায় সরকার ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। আশা কর হয়, সৃজনশীল অর্থনীতির বিকাশে যে নানান উদ্যোগ গ্রহণের কথা প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়ন করে সরকার ত্রুিয়েটিভ খাতকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ব্যবস্থা নিবে।

  • সর্বশেষ