শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি সিপিজের আহ্বান, আটক সাংবাদিকদের মুক্তির দাবি

যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিকদের অধিকার বিষয়ক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এম. আসাদুজ্জামানের কাছে চিঠি পাঠিয়ে নতুন সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে। চিঠিতে সিপিজে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে। আটক সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে।

সংস্থাটি জানিয়েছে, সাংবাদিকরা প্রায় ১৮ মাসের বেশি সময় হত্যা মামলায় আটক রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো আনুষ্ঠানিক চার্জশিটও জমা দেয়া হয়নি। আটক সাংবাদিকরা হলেন ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত।

সিপিজে অভিযোগ করেছে, আগের সরকারের সময় রাজনৈতিক অবস্থানের কারণে প্রতিশোধমূলকভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি আরও বলেছে, প্রায় ৬০০ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আইনগত বাধ্যবাধকতা অনুযায়ী চার্জশিট দাখিল করতে পারেনি।

চিঠিতে আটক সাংবাদিকদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক শ্যামল দত্ত হৃদরোগ ও মারাত্মক স্লিপ অ্যাপনিয়ার রোগে ভুগছেন। তবে এখনো যথাযথ চিকিৎসা পাননি বলে দাবি করা হয়। মোজাম্মেল হক বাবু ২০২৩ সালের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারের বড় অস্ত্রোপচার করলেও পরবর্তী চিকিৎসা সুবিধা পাচ্ছেন না বলে বলা হয় বিবৃতিতে।

ফারজানা রূপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহের জন্য এমন একটি ‘কনডেমনেশন সেল’-এ রাখা হয়, যেখানে সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের রাখা হয় বলে এতে উল্লেখ করা হয়। সিপিজে বলেছে, এসব ঘটনা বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয় এবং সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

  • সর্বশেষ