শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১০:৩০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিসিআরএ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনিরুল ইসলাম: বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার  ঢাকার একটি  চাইনিজ রেস্তোরাঁয় এই  ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি প্রয়াত চলচ্চিত্র সাংবাদিকদগণের আত্নার মাগফেরাত কামনা করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে বিসিআরএ-এর সভাপতি মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন উজ্জ্বল। 

তিনি তাঁর বক্তব্যে মহৎ উদ্যোগের জন্য বিসিআরএ – কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছর প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আমি এ আয়োজনে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করি।

Advertisement

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন,  জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক ও বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান, বাসচাস বর্তমান সভাপতি কামারুল হাসান দর্পণ, সাবেক সাধারণ সম্পাদক শপথ চৌধুরী, জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী, ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি পদপ্রার্থী মেঘনা আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আরমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন   চিত্রনায়িকা পলি, চিত্রনায়িকা মুক্তি, অভিনেতা সনি রহমান, চূন্নু, ফাইটকণ্ঠশিল্পী তামান্না হক, উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা, অভিনয় ও বাচিকশিল্পী সংগীতা চৌধুরী, নৃত্যশিল্পী জিনিয়া, চিত্রনায়িকা ও প্রযোজক নিপা সুলতানা রোজ, মডেল সোনিয়া রত্না, উপস্থাপিকা মাহমুদা রুমকি, কণ্ঠশিল্পী মার্লিন, সাবেক সিনিয়র জেল  সুপার ফরমান আলী,  দেশ নিউজ২৪ এর  প্রকাশক অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, আমার বার্তার সম্পাদক জসিম উদ্দিন,  সিনিয়র সাংবাদিক সুমন, ফিল্ম ক্লাবের নেতা মো. ফয়সাল, মো. সেলিম, নৃত্য পরিচালক ইউসুফ খান, পরিচালক সাদেক সিদ্দিকী,  হাবিবুল ইসলাম হাবিব,  গাজী মাহবুব,  সায়মন তারিক,  জিসাস সভাপতি ও অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী কামরুন্নাহার আন্না, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, রঞ্জু সরকার, রুহুল আমিন ভুইয়া,  রোমান রয়, সেলিম শাকিব  প্রমুখ। সার্বিক দায়িত্ব পালন করেন বিসিআর এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক।

দোয়া মাহফিল শেষে হামদ ও নাত পরিবেশন করেন কন্ঠশিল্পী মিসেস আলাউদ্দিন,তামান্না হক ও রিয়া। পরে চলে এক চা আড্ডা।

  • সর্বশেষ