শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আনন্দ-উচ্ছ্বাসে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করলো ডিআরইউ

মনিরুল ইসলাম : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিআরইউ বাগানে “বসন্ত দিনে ভালোবাসার গান” শীর্ষক অনুষ্ঠান।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজ আমরা একত্রিত হয়েছি ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। শীতের শুষ্কতা ও নিস্তব্ধতা পেরিয়ে প্রকৃতি এখন নতুন রঙে, নতুন প্রাণে সেজে এসেছে বসন্ত। ডিআরইউ প্রতিবছরের ন্যায় এ বছরও সদস্যদের মনকে নির্মল ও সতেজ করতে এমন আয়োজন করেছে । 

তিনি বলেন, বসন্ত মানে প্রকৃতির নতুন সাজ। তেমনি দীর্ঘদিন পর দেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হচ্ছে। প্রকৃতির মতো আমরা সাংবাদিকরাও নতুনভাবে শুরু করি—নতুন স্বপ্নে, নতুন প্রত্যয়ে। ভবিষ্যতেও সদস্যদের অংশগ্রহণে আরও আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন মাইনুল হাসান সোহেল।   

সমাপনীতে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, প্রকৃতির এই নবজাগরণের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য। শীতের নির্জীবতা পেরিয়ে যেমন গাছে গাছে নতুন পাতা আসে, তেমনি প্রতিকূলতা পেরিয়ে সমাজেও আসে নতুন সম্ভাবনার সূচনা। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা কাজ করি মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। বসন্ত আমাদের শেখায় সাহস, সততা ও আশার কথা—যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।  

ডিআরইউ'র সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদী, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রেম, প্রকৃতি ও বসন্তকে ঘিরে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, ফারজানা ইভা, এম আর মানিক, মিতু মণ্ডল ও ফকির জহির।

  • সর্বশেষ