শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটক জামায়াত আমিরের টাকার উৎস নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের

সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এবার এই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তোলেন তিনি।

আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনের বহন করা টাকার গননা শেষ হয়েছে, তিনি ৭৪ লাখ টাকা নগদ বহন করছিলেন এবং সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। 

Advertisement

দেশের আভ্যন্তরীণ বিমান রুটে অর্থ বহনের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই, সেটা সঠিক। কিন্তু কি কারণে তিনি এই বিপুল অর্থ নির্বাচনের একদিন আগে ঢাকা থেকে ঠাকুরগাঁও নিয়ে যাচ্ছিলেন সেটার উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এই টাকার উৎস কোথায়, তিনি কোন মাধ্যমে এই টাকা হাতে পেলেন। এসবই জনসমক্ষে প্রকাশ করতে হবে। ব্যবসার টাকা বা নিজ উপার্জনের টাকা হলে অবশ্যই উপযুক্ত মানিট্রেইল থাকবে। 

তিনি একটি রাজনৈতিক দলের জেলা প্রধান সমকক্ষ পদমর্যাদার ব্যক্তি, নির্বাচনের আগেরদিন তিনি কি কারণে ৭৪ লাখ টাকা বহন করছিলেন সেটা দ্রুত প্রকাশ করা প্রয়োজন। নির্বাচন কমিশনকেও সুস্পষ্টভাবে জানাতে হবে তাঁর এই নগদ অর্থবহন নির্বাচনের আচরণবিধিমালা, ২০২৫ - এর ২২(৩) বিধি পরিপন্থী কি না।

 

 

  • সর্বশেষ