শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ, আধুনিক বাহিনী গঠনে জোর ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নাগরিক শোক সভায় কয়েকজন গণমাধ্যম কর্মীকে লাঞ্চিত- বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

মনিরুল ইসলাম: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রদান করেছেন বিএনপি বিটের সকল মাধ্যমের সাংবাদিকরা। 

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য মতে, শুক্রবার বিকালে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন 'এখানে লাইভ হবে না' বলে জোরে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন সালেহ উদ্দিন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

এসময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।  

বিএনপি বিটের সাংবাদিকরা মনে করে, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য। এ ধরনের উগ্র মস্তিষ্কের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেয়া ঠিক কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সাথে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না। 

বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীলরা আরো সচেতন হবেন।

  • সর্বশেষ