শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিআরএ'র শোক

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন,  প্রথম নারী  সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন( বিসিআরএ)। 

আজ মঙ্গলবার  সকাল ৬ টায়  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে  বিসিআরএ  তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

বিসিআরএ'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই সমবেদনা জানানো হয়।

এক শোক বার্তায়  বলা হয়,  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন রাজনৈতিক অভিভাবককে  হারালো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। যা পূরণীয় নয়।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শাসনামলে সাংস্কৃতিক অঙ্গনে নানা কর্মসূচি  নেওয়া হয়। যা সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধি করেছিলো। তিনি ছিলেন  দেশীয় শিল্প - সংস্কৃতিক বান্ধব একজন রাজনাতিবিদ। 

শোক বার্তায়  মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে  শোকসন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

  • সর্বশেষ