শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিআরইউ'র শোক

ডেস্ক রি‌পোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

 মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডিআরইউ তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। বিশেষ করে সামরিক শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডিআরইউ মনে করে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।

পরিশেষে ডিআরইউ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

  • সর্বশেষ