শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন করার সাহস পেলেন কীভাবে, জানালেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় অর্থের অভাবের কথা প্রকাশ করার পর অস্ট্রেলিয়া প্রবাসী এক নারী পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ৫০ হাজার টাকা সহায়তা পাঠান। ওই সহায়তার সঙ্গে তিনি অনুপ্রেরণাও দেন। আর সেখান থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সাহস পান সাবেক স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওই সহায়তার দিনই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পান। তিনি উল্লেখ করেন, যেভাবে লাখো মানুষের মিছিল গণভবন পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবং স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল—তেমনই জনগণের শক্তিই তার এগিয়ে চলার প্রেরণা।

কয়েকদিন আগে আসিফ মাহমুদ তার প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করেন। তাতে বেশ সাড়া পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হলে ইতোমধ্যে ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন। আবেদনকারীদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকা-১০ আসনের বাসিন্দা। দ্রুতই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পোস্টের শেষে, পাশে থেকে সাহস জোগানোর জন্য সকলকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়