শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৯ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ অবিলম্বে প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার (১৭ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

সিপিজের বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে মামলা ও গ্রেফতার উদ্বেগজনক। বিশেষ করে নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরসহ আরও তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত শুরু করে পুলিশ। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম সমন্বয়ক কুনাল মজুমদার বলেন, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক রাখতে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা অন্তর্বর্তী সরকারের সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনামূলক মত প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের টার্গেট করা বন্ধ করতে হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়