শিরোনাম
◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের অগ্রগতি, প্রস্তুত খসড়া চুক্তি ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিইউজে'র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মনিরুল ইসলাম: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। এই সময়ে তাদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পুনঃনির্বাচিত কমিটিকে হাততালি দিয়ে উপস্থিত সদস্যরা স্বাগত জানান।

কমিটির অন্যান্য পদে আছেন, সহ-সভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্য পদে আমীর হামযা চৌধুরী, মো. নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মো. আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।

সভার উদ্ভোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে ভারপ্রাপ্ত  সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে’র সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজে’র সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

  • সর্বশেষ