শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুন, ২০২৪, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৪, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান

বিশ্বজিৎ দত্ত: [২] বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

[৩] প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাঈমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।

[৪] এর আগে গত ২৮ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।

[৫] নাঈমুল ইসলাম খান ১৯৬০ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী।

[৬] কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন নাঈমুল ইসলাম খান। উচ্চ মাধ্যমিক পাস করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

[৬] ২০০৭ সালে তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ছিলেন। 

[৭] তিনি আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর। 

[৮] এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে সাপ্তাহিক খবরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

[৯] আমাদের অর্থনীতি ও  নিউজ পোর্টাল আমাদের সময় ডট কমের সম্পাদক নাসিমা খান মন্টি তার স্ত্রী।

[১০] দেশের বিভিন্ন টেলিভিশন টক শোতে তিনি একজন জনপ্রিয় ও যুক্তিনির্ভর আলোচক হিসাবেও বিশেষ সম্মানিত।

বিডি/এনএইচ

  • সর্বশেষ