শিরোনাম
◈ সমান সুযোগ ছাড়া ভারতকে বিদ্যুৎ করিডর দেবে না বাংলাদেশ ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল তেল আবিব ◈ তিন মাসে বিএসএফের গুলিতে নিহত ৪ বাংলাদেশি ◈ ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস, থাকছে আরও যেসব সুবিধা ◈ শুধু কাঞ্চনজঙ্ঘা নয় পঞ্চগড় থেকে এবার দেখা গেল এভারেস্ট ও মাকালু, ক্যামেরায় বিরল দৃশ্য ধারণ (ভিডিও) ◈ ভারতীয় ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের শ্রমবাজার, পিছিয়ে বাংলাদেশ ◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাগসাইসাই পুরস্কার পেলেনফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়ার ৪ কৃতি ব্যক্তিত্ব

রাশিদুল ইসলাম : কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের ব্যাপক হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাওয়া মনোবিদ সথেরা চিহিম এশিয়ার নোবেল হিসেবে খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তার সঙ্গে যৌথভাবে এবারের ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি এবং ইন্দোনেশিয়ার পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।

বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এবারের ৬৪তম ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করেছে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। গত শতকের সত্তরের দশকে কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে চরম ক্ষুধা, দারিদ্র ও নির্যাতনের শিকার হয়ে দেশটির প্রায় একচর্তুথাংশ মানুষের মৃত্যু হয়। এসব ঘটনাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। খেমার হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যান সথেরা চিহিম। ৫৪ বছর বয়সী এই মনোবিদ তার জীবন খেমার হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া মানুষদের কল্যাণে ব্যয় করেছেন। তাদের হত্যাযজ্ঞের ট্রমা থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। এ ছাড়া তিনি কম্বোডিয়ায় সংগঠিত গণহত্যার বিচারে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন সাক্ষী। মানুষের কল্যাণে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করেছে ম্যাগসাইসাই কর্তৃপক্ষ।

ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদের বয়স ৬৪ বছর। এই নারী ফিলিপাইনজুড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সরব। বিশেষ করে পারিবারিক পর্যায়ে শিশুদের ওপর নির্যাতন বন্ধের নানা উদ্যোগের কারণে তাকে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি ভিয়েতনামের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা করে সাড়া ফেলেছেন। সামর্থ্যহীন মানুষের চোখে অস্ত্রোপচার করা ৫৮ বছর বয়সী এই চিকিৎসকের ধ্যানজ্ঞান। এ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবারের মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনের সক্রিয় মুখ। ২৭ বছর বয়সী এই তরুণ পরিবেশদূষণ থেকে ইন্দোনেশিয়ার নদীগুলোকে রক্ষা করা ও ইতিমধ্যে চরম দূষণের শিকার নদীগুলো প্লাস্টিক ও বর্জ্যমুক্ত করার কাজের স্বীকৃতি পেয়েছেন।

আগামী নভেম্বরে ম্যানিলায় এক অনুষ্ঠানে তাদের হাতে মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হবে।

  • সর্বশেষ