শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৩, ১১:১৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৩, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের আরও অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত করা হবে : মেদভেদেভ

মেদভেদেভ

সাজ্জাদুল ইসলাম: [২] গত বছরের ২৯ সেপ্টেম্বর ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত করে মস্কো।  রাশিয়া। ওই দখলকৃত অঞ্চল একীভুত করার এক বছর পূর্তির পরের দিন এমন হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানর দিমিত্রি মেদভেদেভ। সূত্র :ইউরোনিউজ

[৩] তিনি বলেছেন, ‘কিয়েভের নাৎসি সরকার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলবে। জয় আমাদের হবে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হবে আরও নতুন অঞ্চল।’

[৪] গত বছর কয়েক দফা ‘কথিত’ গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল নিজের সঙ্গে একীভূত করে রাশিয়া। ওই অঞ্চলের সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং ভয়প্রীতি প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছিল। গণভোটের পর ওই চার অঞ্চলের প্রক্সি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসআই/এইচএ

  • সর্বশেষ