শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় নৌসেনা, গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার

পাকিস্তানি নারী গোয়েন্দা সদস্যের কাছে গোপন সামুদ্রিক তথ্য পাঠানোর অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘হানিট্র্যাপের’ মাধ্যমে এ গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার অভিযুক্ত প্রদীপ মুখার্জিকে গ্রেফতার করা হয়। অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল কোয়েম্বাটোরে নৌবাহিনীর নেতৃত্বে প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে আটক করে।

পশ্চিমবঙ্গের বাসিন্দা মুখার্জি গ্রেফতারের সময় একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন। কোয়েম্বাটোরের ওই কেন্দ্রে তিনি প্রায় এক সপ্তাহ ধরে ছিলেন। তিনি ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন। তার পদায়ন ছিল বিশাখাপত্তনমে অবস্থিত ইস্টার্ন নেভাল কমান্ডে।

তদন্তকারীরা জানান, কয়েক মাস আগে এক নারী পাকিস্তানি গোয়েন্দা সদস্য মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ। অনলাইনে গড়ে ওঠা এই সম্পর্ককে কাজে লাগিয়ে কৌশলগত নৌ-সম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম ঘাঁটির কার্যকর কাঠামো-সংক্রান্ত স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস সংক্রান্ত হুমকির তদন্তে বিশেষজ্ঞ সিআই সেল ওই নাবিকের সঙ্গে যুক্ত সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত করার পর তদন্ত শুরু করে। পরে তাকে নজরদারিতে রাখা হয়। এরপর গ্রেফতার করা হয় তাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ