শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

অভিনেত্রী কোয়েল মল্লিক কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলে ভাঙন ও দল ছাড়া শুরু হলে কোয়েল অন্যান্য অনেকের মতো রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। সেইসময় তার পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। বিশেষ করে পদত্যাগের দিনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ সেই জল্পনাকে আরও জোরালো করেছিল। তবে তখন কোয়েলের তরফে বিজেপিতে যোগ দেওয়ার কোনও ঘোষণা দেয়া হয়নি।

রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল অতীতে কখনোই রাজনীতিতে আগ্রহী ছিলেন না। মমতাই তাকে রাজ্যসভায় প্রার্থী করেছিল। এবার তার সেই শূন্য আসনে বিজেপির প্রার্থী হয়েছেন কোয়েল। রাজ্যসভা উপনির্বাচনের জন্য রোববার কেন্দ্রীয় বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের আসনের জন্য কোয়েল মল্লিককেই মনোনীত করা হয়েছে।

বিধানসভায় দলের সংখ্যার জোরে এই আসনে বিজেপির প্রার্থী হিসেবে কোয়েলের জয় নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমার তারিখ ৬ অক্টোবর।

এর আগে একইভাবে তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। পরে তারা বিজেপির প্রার্থী হিসেবে আবার উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন।

 

  • সর্বশেষ