শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এসআরবি। এ সময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রবিবার ছাড়ো একটু পর দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৫ এর সহকারী সহকারী পরিচালক আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন পুরুল্লার ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি।

আটকরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুরুল্লার ঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ