শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গ্যাস দে, নইলে সড়ক বন্ধ’ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : গ্যাস সরবরাহের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটো রিকশা চালকরা। 

রোববার (৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ফয়েজ পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় ‘গ্যাস দে, নইলে সড়ক বন্ধ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ সিএনজিচালকরা জানান, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তারা নিয়মিত সিএনজি চালাতে পারছেন না। এতে তাদের আয় কমে যাচ্ছে এবং যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

advertisement

সিএনজি চালক আশরাফ মিয়া বলেন, ‘গ্যাসের সংকটের কারণে নিয়মিত গাড়ি চালাতে পারছি না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে আমাদের আয় কমে গেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’

আরেক চালক শাহ আলম বলেন, ‘গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে। আমরা দ্রুত সমস্যার সমাধান চাই। গ্যাস না পেলে গাড়ি চালিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করব সেটাই এখন বড় চিন্তার বিষয়।’

স্থানীয় যাত্রী লায়লা আক্তার বলেন, ‘সিএনজি চালকদের সমস্যার কারণে যান চলাচলও ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন।’

অবরোধের কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও দূরপাল্লার যানবাহনের ভোগান্তি দেখা দিয়েছে।

ফয়েজ পেট্রোল পাম্পের এক বিক্রয় প্রতিনিধি বলেন, ‘গ্যাসের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী সিএনজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন বিপুলসংখ্যক গাড়ি গ্যাসের জন্য অপেক্ষা করছে। সরবরাহ স্বাভাবিক হলে এই সংকট অনেকটাই কমে আসবে।’

শাহেদ নামের এক বিক্রেতা বলেন, ‘আমরাও চাই চালকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে। কিন্তু সরবরাহ পর্যাপ্ত না থাকায় আমাদের পক্ষে বেশি গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমাধান করা প্রয়োজন।’

  • সর্বশেষ