শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি এবং অমীমাংসিত সংকট নিরসনে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের ওপর পুনরায় গুরুত্ব আরোপ করা হয়েছে।
 
দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহর বৈঠক এবং ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক আলোচনায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বক্তব্যে এ বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

রবিবার (৪ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। বৈঠক শেষে জয়শঙ্কর ফেসবুকে ফটোপোস্টে  জানান, বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সাক্ষাতে অভ্যর্থনা জানাতে পেরে তিনি আনন্দিত। দুই দেশের সম্পর্ক উন্নয়নে রিয়াজ হামিদুল্লাহর অবদানের প্রশংসা করে তিনি তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
 
ভারতে ১৮ মাসের দায়িত্ব পালন শেষে রিয়াজ হামিদুল্লাহ জানান, প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের অনুভূতি স্পর্শ করার চেষ্টা করেছেন তিনি। পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও যৌথ সুবিধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে নীরবে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার মূল লক্ষ্য।
 
এদিকে, শনিবার (৩ অক্টোবর) ঢাকায় চলমান ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি বিশেষ পর্বে বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী স্পষ্ট জানান, প্রতিবেশী দুই দেশের মধ্যে উদ্ভূত প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে।
 
এদিন তিনি বলেন, সমস্যা লুকিয়ে রাখা বা তা নিয়ে কথা না বলার কোনো যৌক্তিকতা নেই। গণতান্ত্রিক কাঠামোয় সব বিষয়ে আলোচনার সুযোগ রাখা জরুরি।

ত্রিবেদী আরও উল্লেখ করেন, পানি বন্টন, বাণিজ্য, সংস্কৃতি, খেলাধুলা এবং যোগাযোগ ব্যবস্থার মতো অমীমাংসিত বিষয়গুলো উপযুক্ত প্ল্যাটফর্মে প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। দুই দেশের আলোচনা প্রক্রিয়ার গতি কখনো ধীর মনে হতে পারে, তবে তা কখনোই থেমে যায়নি উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, সঠিক উপায়ে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

  • সর্বশেষ