শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের হয়ে আমিরাত কেন ইরানে হামলা চালাল : প্যালেস্টাইন ক্রনিকলের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরাইলের সুরক্ষায় এবং তেহরানের প্রভাব খর্ব করতে আমিরাত কেবল মৌখিক বিরোধিতাই নয়, বরং সরাসরি সামরিক সংঘাতের পথে হেঁটেছে। যদিও একটি ক্ষুদ্র ও ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে ইরানের মতো শক্তির সঙ্গে বিবাদে জড়ানোকে অনেকে ‘অযৌক্তিক’ মনে করছেন, কিন্তু বিশ্লেষক রবার্ট ইনল্যাকেশের মতে, আমিরাতের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী 'জায়নবাদী' প্রকল্পেরই অংশ।

বিশ্লেষণটিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি এবং সহনশীলতার দেশ হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন করলেও পর্দার আড়ালে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। আবুধাবির শাসকরা তাদের বিশাল তেল সম্পদ ব্যবহার করে আধুনিক ও প্রগতিশীল একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যা আসলে দুবাইয়ের কৃত্রিম স্কাইলাইনের মতোই ‘কৃত্রিম’। 

অভিযোগ করা হয়েছে যে আমিরাত তাদের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে ব্যবহার করে এই অঞ্চলে ইসরাইলবিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইসরাইলের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তির পেছনে আমিরাত কেবল নিজেই যুক্ত হয়নি, বরং সুদান ও মরক্কোর মতো দেশগুলোকেও এই পথে টেনে এনেছে।

Advertisement

ইরান-ইসরাইল সংঘাতের ক্ষেত্রে আমিরাত দ্বিমুখী নীতি অবলম্বন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একদিকে তারা নিজেকে নিরপেক্ষ ও ভুক্তভোগী হিসেবে প্রকাশ করেছে, অন্যদিকে মার্কিন-ইসরাইলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে। এমনকি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরাইলের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করেছে। 

ইরানের আকাশসীমা পর্যবেক্ষণে আমিরাতের মালিকানাধীন ‘উইং লুং ২’ ড্রোন ব্যবহার করে ইসরাইলকে তথ্য সরবরাহ করা হয়েছে বলেও তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক অস্থিরতায় আমিরাতের ভূমিকা নিয়ে বিশ্লেষণে আরও বলা হয়েছে, লিবিয়া, ইয়েমেন এবং সুদানের মতো দেশগুলোতে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে আমিরাত সক্রিয়ভাবে জড়িত। সুদানের আরএসএফ বাহিনীকে সমর্থন দেওয়া থেকে শুরু করে ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া পর্যন্ত—সবক্ষেত্রেই আমিরাতের লক্ষ্য মূলত প্যান-ইসলামিক এবং প্যান-আরব ঐক্যকে বাধাগ্রস্ত করা। বিশেষ করে মুসলিম ব্রাদারহুড বা এমন কোনো গোষ্ঠী যারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করে, তাদের দমনে আমিরাত সব সময় সোচ্চার।

ওমান যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য নিজের ভূমি ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছে এবং কাতার নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করছে, সেখানে আমিরাত তেহরানকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে আখ্যা দিয়ে উত্তেজনা আরও উসকে দিচ্ছে। 

বিশ্লেষকদের মতে, আমিরাত নিজেকে ‘লিটল স্পার্টা’ বা আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রমাণ করতে চাইলেও ইরানের মতো বড় শক্তির সঙ্গে সরাসরি সংঘাত তাদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ইসরাইলের সম্প্রসারণবাদী নীতিতে সরাসরি অংশীদার হওয়ার মাধ্যমে আমিরাত মধ্যপ্রাচ্যে এক নতুন ও জটিল সমীকরণ তৈরি করেছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ