শিরোনাম
◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদি কেন স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন?

দেশের অর্থনীতির চাকা মজবুত রাখতে জ্বালানি ছাড়াও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে ভারতীয়দের অন্তত এক বছর বিয়ের জন্য স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রোববার (১০ মে) এক বক্তব্যে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো ব্যবস্থার সঙ্গে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছিল, এখন আবার সেই চর্চায় ফিরে যাওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমরা এগুলোতে অভ্যস্তও হয়ে গিয়েছিলাম। এখন আবার এটি জাতীয় স্বার্থের জন্য জরুরি, তাই এসব ব্যবস্থাকে আবার অগ্রাধিকার দিতে হবে।’
 
মোদি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। ফলে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার অপচয় কমানো এখন সবার দায়িত্ব।’
 
অতিরিক্ত ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে মোদি জনগণকে এক বছরের জন্য বিয়েতে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিয়ের জন্য অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেশের অর্থনীতিতে চাপ হ্রাস করা সম্ভব।’
 
এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাসের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক কৃষির দিকে এগোতে হবে। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি কৃষিজমি ও পরিবেশও সুরক্ষিত থাকবে।’ তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়