শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি পোড়ানোর দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেলো

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজেপি সমর্থকেরা মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ফল পরবর্তী সহিংসতা হিসেবে এই দাবিটি নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

এই দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট আছে ( ১ , ২ , ৩, ৪, ৫ )

advertisement

‘Morning Times News’ নামের একটি ফেসবুক পেজ থেকে ৫ মে দুপুর ২টা ১৫ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়, যা সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটি আজ ১০ মে বিকাল ৫টা ৫ মিনিট পর্যন্ত প্রায় ৪ লাখ ৫১ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ১৪ হাজার রিয়েকশন, ১ হাজার ১০০ কমেন্ট ও ১১ হাজার শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

advertisement

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওর কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘shinning.sarah._’ নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২৬ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘Again massive fire incident in Metiabruz’।

আরও অনুসন্ধানে ২৬ এপ্রিল ‘Punam Dance’ নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। ‘আক্রা সন্তোষপুর স্টেশন রোড’ শিরোনামে শেয়ার কর ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।

advertisement

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘আক্রা-সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন! পুড়ল রেলের ওভারহেড তার! বন্ধ বজবজ-শিয়ালদহ ট্রেন চলাচল’ শিরোনামে গত ২৫ এপ্রিল News18-এ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতার আক্রা–সন্তোষপুর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ৪০টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা এবং দাহ্য উপকরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগুনে শুধু ঘরবাড়িই নয়, আশপাশের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বিদ্যুতের তার পুড়ে যাওয়ায় এলাকায় বড় ধরনের সমস্যা তৈরি হয়। এর ফলে বজবজ–শিয়ালদহ রেললাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে হামলা-পাল্টাহামলার অভিযোগ থাকলেও প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের এবং পুরোনো।

সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার দাবিটিতে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। মূলত গত ২৬ এপ্রিল থেকে ভিডিওটি অনলাইনে রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ