শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৪:২৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ফের বড় পতন দেখা গেছে। একই সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বের শেয়ারবাজারগুলোতে।

বুধবার শান্তি আলোচনার আশায় আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে দশ শতাংশেরও বেশি কমে যায়। তবে বৃহস্পতিবার (০৭ মে) সেই পতনের গতি কিছুটা কমে প্রায় দুই শতাংশে নেমে আসে।

ইউরোপের শেয়ারবাজারে আগের দিনের বড় উত্থানের পর বৃহস্পতিবার সূচক নিম্নমুখী ছিল। অন্যদিকে এশিয়ার প্রধান বাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বিনিয়োগ বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হওয়ার আশায় বাজারে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, এখন তা কিছুটা স্তিমিত হচ্ছে।

Advertisement

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটারের ভাষায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার যে আশা বাজারে তৈরি হয়েছিল, এখন বিনিয়োগকারীরা বুঝতে পারছেন দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।

তিনি আরও বলেন, যদিও জানা যাচ্ছে, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, তবুও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগতে পারে।

সূত্র : আল জাজিরা

  • সর্বশেষ