শিরোনাম
◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০!

হরমুজ প্রণালিতে আটকে আছে বিভিন্ন দেশের প্রায় ২০০০ জাহাজ। এ সব জাহাজে প্রায় ২০,০০০ নাবিকও দীর্ঘদিন ধরে সমুদ্রে ভাসছেন। তাদের খাদ্যের মজুতেও টান ধরেছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এই তথ্য জানিয়েছে। আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে তেলের ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, কার্গো জাহাজ এবং পর্যটকবাহী প্রমোদতরী। আইএমও জানায় যুদ্ধ শুরু হবার পর থেকে এখন অব্দি ১৯টি জাহাজ আক্রান্ত হয়েছে।

এতে নিহত হয়েছেন ১০ নাবিক এবং আহত হয়েছেন আরো আটজন। পারস্য উপসাগরে স্থবির হয়ে থাকা জাহাজগুলোতে খাবার, জ্বালানি এবং সুপেয় পানি ক্রমশ ফুরিয়ে আসছে। আইএমও সতর্ক করে বলেছে জাহাজগুলোর অবস্থা খুবই ভয়াবহ।

সংস্থাটির পরিচালক ড্যামিয়েন শ্যাভেলিয়ার গত মার্চে বলেন, আধুনিক সময়ে এত বেশি নাবিকের আটকে থাকার কোনো নজির নেই। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। নাবিকদের নিরাপদে সরিয়ে নেবার জন্য আইএমও সকল পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়