শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৬:৪২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি

আল-জাজিরা: সংযুক্ত আরব আমিরাতের তেল উৎপাদন কেন্দ্রে ইরান হামলা চালায়নি বলে জানিয়েছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানের গণমাধ্যমে আরব আমিরাতে হামলা চালানোর সংবাদ প্রকাশিত হলে তা নাচক করে দিয়ে এই তথ্য জানানো হয়।

সামরিক কর্মকর্তা সাফ জানিয়ে দেন, তাদের কোন অভিপ্রায় নেই আরব আমিরাতে হামলা চালানোর। তিনি আরো বলেন, হামলাগুলো কোন ভাবেই ইরানের সীমান্তের ভেতর থেকে হয়নি।

হরমুজ প্রণালি থেকে জাহাজ উদ্ধারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘অপারেশন ফ্রিডম’ পরিচালনার ঘোষণার পর ফের হরমুজ প্রণালিতে যুদ্ধের দামামা বেজে ওঠে। যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য জাহাজ মোতায়েন শুরু করলে আইআরজিসি সতর্ক করে দিয়ে বলে, তারা হরমুজ প্রণালি ব্যবহার করে কোন জাহাজকে এই অভিযান পরিচালনা করতে দিবে না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

  • সর্বশেষ