শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরিপের ফল নাকচ, ‘রেকর্ড জয়ের পথে তৃণমূল’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে।

দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণের পরদিন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন বলে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশের পর ওই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

advertisement

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‌‌‘তৃণমূল ২২৬টিরও বেশি আসনে জয়ী হবে,’ যা তার দলের গত নির্বাচনে পাওয়া ২১৫টি আসনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

এর আগে, পশ্চিমবঙ্গে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যাশার কথা জানিয়েছে রাজ্যের বর্তমান বিরোধীদল বিজেপিও। বৃহস্পতিবার কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন। তিনি বলেন, তামিলনাড়ুসহ অন্যান্য রাজ্যেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শক্তিশালী ফল করতে যাচ্ছে।

advertisement

বুথফেরত সমীক্ষার প্রবণতার বিষয়ে বিজয়েন্দ্র বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতাদের ওপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি দেশজুড়ে দলটির কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের গতিশীল নেতৃত্বের প্রতি আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। পশ্চিমবঙ্গের লাখ লাখ কর্মীর কঠোর পরিশ্রমের কারণে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে।’

advertisement

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত বিভিন্ন সমীক্ষা বুধবার রাজ্যে বিভক্ত ফলের ইঙ্গিত দিয়েছে। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে কিছুটা এগিয়ে রাখা হলেও একটি জরিপে ক্ষমতাসীন তৃণমূলের বিপুল জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

একাধিক সমীক্ষার গড় অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি এবং তৃণমূল উভয়েই ১৪৫টি করে এবং অন্যরা চারটি আসন পেতে পারে। তবে স্বতন্ত্র একাধিক জরিপের ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

চাণক্য স্ট্র্যাটেজিস বিজেপিকে ১৫০-১৬০ এবং তৃণমূলকে ১৩০-১৪০টি আসন দিয়েছে। ম্যাট্রাইজ বিজেপিকে ১৪৬-১৬১ এবং তৃণমূলকে ১২৫-১৪০টি আসন দেওয়ার পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে পি-মার্ক বিজেপিকে ১৫০-১৭৫ এবং তৃণমূলকে ১১৮-১৩৮টি আসন দিয়ে বড় ব্যবধানের ইঙ্গিত দিয়েছে। জেভিসির জরিপে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলা হলেও বিজেপিকে ১৩৮-১৫৯ আসনে এগিয়ে রেখেছে; যেখানে তৃণমূলের জন্য ধরা হয়েছে ১৩১-১৫২টি আসন।

এর বিপরীতে ব্যতিক্রমী পূর্বাভাস দিয়েছে পিপলস পালস। সংস্থাটি তৃণমূলের জন্য ১৭৮-১৮৭টি আসনের একচেটিয়া জয়ের কথা বলেছে। সংস্থাটি বলছে, বিজেপি ৯৫-১১০টি এবং অন্যরা ২-৩টি আসন পেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ