শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

সিএনএন: চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে ইরান একটি সংশোধিত শান্তি প্রস্তাব জমা দিতে পারে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা। পাকিস্তানের মধ্যস্থতাকারী সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাবটি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিএনএন-এর বরাত দিয়ে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফর শেষে আজই তেহরানে ফেরার কথা রয়েছে। সেখানে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান গোপন রাখা এবং তার সঙ্গে যোগাযোগে প্রতিকূলতার কারণে এই আলোচনা প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চলছে।

এর আগে গত সপ্তাহে ইরান একটি প্রস্তাব পেশ করেছিল, যেখানে প্রথমে যুদ্ধ বন্ধ এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো সমাধানের কথা বলা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে ইঙ্গিত দিয়েছেন যে, এমন শর্ত তার কাছে গ্রহণযোগ্য নয়।

উদ্ভূত পরিস্থিতিতে পুরো বিষয়টি এখন অত্যন্ত পরিবর্তনশীল। যুক্তরাষ্ট্র গ্রহণ করবে এমন কোনো টেকসই প্রস্তাব ইরান নিয়ে আসতে পারে কি না, তার ওপরই নির্ভর করছে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ।

এদিকে, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে এক ‘ভঙ্গুর পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, তেহরান এখন হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে চায় এবং তারা তাদের নেতৃত্ব সংকটের সমাধান খোঁজার চেষ্টা করছে।

  • সর্বশেষ