শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান নতুন আইন আনছে হরমুজ প্রণালি নিয়ে

হরমুজ প্রণালিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন আনতে চাইছে ইরান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান একটি নতুন আইন করতে চাইছে, যেখানে হরমুজ প্রণালির পুরো দায়িত্ব তাদের সেনাবাহিনীর হাতে থাকবে।

advertisement

ইরানের পার্লামেন্টের (মজলিস) জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরানের সেনাবাহিনী আগেই এই প্রণালির নিয়ন্ত্রণে আছে। এখন তারা চায়, যেসব জাহাজকে “শত্রু” মনে হবে, সেগুলোর চলাচল বন্ধ করতে।

তিনি আরও বলেন, এই প্রণালি থেকে যে আয় হবে, তা ইরানের নিজস্ব মুদ্রায় নেওয়ার পরিকল্পনাও আছে।

advertisement

এদিকে যুদ্ধ নিয়ে আরো আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর বিবিসির

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্বাস আরাগচি বলেন, ইরান ‘বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি (যুক্তরাষ্ট্র)-এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।’

advertisement

তিনি আরো বলেন, ওয়াশিংটন ‘তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।

এ কারণেই তারা আরো আলোচনার অনুরোধ করেছে। ইরান আলোচনা করবে কি না সেটি স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি।’ এ বিষয়ে এখনো ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানের ‘রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু ও মিত্র রয়েছে।

’ এ সময় তিনি ক্রেমলিনকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

  • সর্বশেষ