শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:০১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা ছিল গেল সপ্তাহান্তে। তবে সেটি শেষমেশ হচ্ছে না। 

আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। রোববার আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

জিএমটি রাত সাড়ে ১২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৩৫ মার্কিন ডলারে। যুদ্ধ শুরুর আগের তুলনায় এই দাম ৪৭ শতাংশ বেশি।

তবে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও এশিয়ার বড় শেয়ারবাজারগুলো ঊর্ধ্বমুখী থেকেছে। বিনিয়োগকারীরা যুদ্ধের ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে তেমন গুরুত্ব দেননি।

জাপানের নিক্কেই ২২৫ সূচক সকালের লেনদেনে প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে প্রায় ১.৫ শতাংশ।

  • সর্বশেষ