শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০১:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুই শিশু এবং দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। 

একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। চলমান যুদ্ধবিরতির মাঝেও গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় দুই দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, আমাদের এই অভিযানের অর্থ শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যেকোনো তাৎক্ষণিক বা উদীয়মান হুমকি নস্যাৎ করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেহেতু ইসরায়েল দাবি করেছে, তারা যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। 

হিজবুল্লাহর সাথে চলমান উত্তেজনার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। তবে বেসামরিক এলাকায় এই প্রাণহানি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

  • সর্বশেষ